আমার লেখা

এই ব্লগে আমার লেখা পড়তে আসার জন্যে আপনাকে সাদর স্বাগত জানাই।

জীবনের নানা ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে বেশ কয়েকবছর ধরেই আমি লিখে এসেছি, সেই সব লেখায় এসেছে আমার পরিবারের আত্মীয় এবং স্কুল কলেজের বন্ধুদের কথা, চারিপাশের নানা চরিত্র যাদের সাথে বিভিন্ন সূত্রে মেলামেশা করার সু্যোগ আমি পেয়েছি, এবং দেশ ও বিদেশে আমার বেশ কিছু ভ্রমণের কাহিনী।

এই সব লেখা এতদিন নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই ব্লগে আমি আমার সব লেখা একত্র করার চেষ্টা করেছি। এতদিন প্রধানতঃ আমার আত্মীয়বন্ধুরাই আমার লেখার পাঠক ছিলেন, এই ব্লগের মধ্যে দিয়ে আমি আমার লেখাগুলি একটি বৃহত্তর পাঠকসমাজের কাছে পৌঁছে দিতে চাই। তা ছাড়া এই লেখাগুলোর মধ্যে দিয়ে আমার জীবনের এবং আমাদের সময়ের একটা আনুপুর্ব্বিক দলিল তৈরী করাও আমার অন্যতম উদ্দেশ্য।

আমার লেখাগুলি পাঠকের সুবিধের জন্যে বিষয় ও পরিপার্শিক অনু্যায়ী (Category আর Tag) ভাগ করা আছে, যাতে তাঁরা তাঁদের পছন্দ মত লেখা সহজেই বেছে নিতে পারেন।

আমার লেখা পড়ে আপনাদের কোন মতামত থাকলে তা আমায় লিখে জানালে আমার ভাল লাগবে।

আমার ঠিকানা – indrajit_bhowmick@hotmail.com